ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য স্থগিত করল তুরস্ক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গাজায় ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে প্রভাবশালী ইসলামী রাষ্ট্র তুরস্ক।

এর আগে সীমিত পরিসরে ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের এই রাষ্ট্র। কিন্তু এবার পুরোপুরিভাবে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো তুরস্ক।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় নিরবছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আরও পড়ুন  শর্তহীন সংলাপে বসতে পিটার হাসের আহ্বান

২০২৩ সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে স্বৈরশাসকের সঙ্গে তুলনা করেছেন।

অন্যদিকে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। গাজায় চালানো ধ্বংসযজ্ঞের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত বুধবার রাজধানী বোগোতায় মে দিবসের শোভাযাত্রা শেষে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজায় চালানো হামলাকে গণহত্যার সঙ্গে তুলনা করেন।

আরও পড়ুন  দেশের ৫২তম বাজেট ঘোষণা আজ

দেশটির প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে। ফিলিস্তিনের যদি মৃত্যু হয় তাহলে মানবতার মৃত্যু হবে। কিন্তু আমরা তা হতে দেবো না।

তথ্যসূত্র- রয়টার্স।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ