ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ইরানে হামলার পর ইসরায়েলে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ ঘোষণা দেন।

তিনি জানান, সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় নাগরিকদের সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।  একই সাথে অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলা এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হামলার সময় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

আরও পড়ুন  নির্বাচনের আগে সরকারকে অবশ্যই নির্যাতন বন্ধ করতে হবে: ইউএটি

সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা মাথায় রেখে আগাম সতর্কতা জারি করা হয়েছে।  যদিও এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়।  এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।  পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র- এপি

আরও পড়ুন  'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ