ঢাকা, -

আলোচিত সংবাদ

ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সুপ্রিম কোর্টের নির্দেশে ইসলামাবাদের হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এই আদালতে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন আবেদন করবেন।

শুক্রবার (১২ মে) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খান আইএইচসি-তে পৌঁছান।

আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরের আদেশ দেন সেদেশের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত ইমরানের গ্রেপ্তারকে বেআইনি বলেছেন।

আরও পড়ুন  জাজিরায় নিহত ৬ জনের পরিচয় শনাক্ত

আজ আদালতে হাজির হওয়ার পর ইমরানকে তার বায়োমেট্রিকের জন্য নিয়ে যাওয়া হয়। বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের শুনানি করবেন।

এদিকে আইএইচসি-তে পিটিআই প্রধানের শুনানিকে ঘিরে শুক্রবার ইমরান খানের সমর্থকরা রাজধানীতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। আর তাদের রুখতে রাজধানীতে জরুরি আদেশ জারি করেছে পাকিস্তান পুলিশ।

আরও পড়ুন  ভারত-চীনসহ ৫ দেশকে কঠোর হুমকি ট্রাম্পের

সূত্র– ডন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ