ঢাকা, -

আলোচিত সংবাদ

ঈদের দিন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশী সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বুধবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তিনি প্রথমে দলীয় সহকর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আরও পড়ুন  মরদেহে নির্যাতন ও ধর্ষণের আলামত পেয়েছে ইসরায়েল

পরে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, ৩ বাহিনীর প্রধান, বিদেশী কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং সচিব সমমর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

উল্লেখ্য, আগামীকাল বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ