ঢাকা, -

আলোচিত সংবাদ

ঈদের দিন টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত পলাতক

অভিযুক্ত বাড়ির মালিক দুলাল ড্রাইভার। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় টেলিভিশন দেখতে যাওয়ার পর ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকাল সাড়ে ৪টা উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চিনকির আস্তানা এলাকার শফী সওদাগর বাড়ীতে এঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত বাড়ির মালিক দুলাল ড্রাইভার পলাতক রয়েছেন। দুলাল ওই বাড়ীর মৃত ফকির আহমদের ছেলে।

ধর্ষণের শিকার হওয়া ওই শিশুটির পরিবার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তারা স্ব পরিবারে বিগত ৩০ বছর ধরে বারইয়ারহাট পৌরসভায় ভাড়া বাসায় থাকেন।

আরও পড়ুন  হালদায় গোসল করতে গিয়ে প্রতিবন্ধি তরুণের মৃত্যু

শিশুটির চাচা বলেন, আমার বড় ভাই ও তার পরিবারসহ আমরা দুলাল ড্রাইভারের বাড়িতে টিনসেট ঘরে ভাড়া থাকি। ঈদের দিন সোমবার বিকেলে দুলাল ড্রাইভার প্রথমে আমার ভাতিজিকে চকোলেট খাওয়ার জন্য ডাকে। তখন সে যায়নি। পরবর্তী আমার ভাতিজি যখন টেলিভিশন দেখার জন্য তাদের ঘরে যায় তখন দুলাল ড্রাইভার তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তী সে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসে। এ সময় দুলাল ড্রাইভারের ঘরে কেউ ছিলো না। রাতে আমার ভাবীকে ভাতিজী সবকিছু খুলে বলে। মঙ্গলবার সকালে আমার ভাবী সহ আমরা জোরারগঞ্জ থানায় গেলে সেখান থেকে পুলিশ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) যাওয়ার জন্য বলে।

আরও পড়ুন  উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিত্সক ডাক্তার বাঁধন দাশ বলেন, ‘মঙ্গলবার (১ মার্চ) দুপুরে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে তার পরিবার নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা শেষে ধর্ষণের বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. ওয়াদুদ বলেন, মঙ্গলবার সকালে ধর্ষণের অভিযোগ এক কন্যা শিশুকে থানায় আনা হয়েছিলো। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন  বন্যার পানিতে ভাসছে চকরিয়া-পেকুয়ার ৩ লক্ষাধিক মানুষ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ