- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ঈদের দিন সকালে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত পরে জানানো হবে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ