ঢাকা, -

আলোচিত সংবাদ

ঈদের দিন সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যা বৃহস্পতিবার ঈদের দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

একইসঙ্গে সমুন্দ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (২৮ জুন) আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বলেন, বুধবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সারাদিন অব্যাহত থাকবে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন  পটিয়ায় 'নৌকা'র সঙ্গে লড়বেন ৭ প্রার্থী

একই সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছুটা কমে আসবে। সন্ধ্যায় আবার বৃষ্টি বাড়তে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এমন ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুন্দ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও পড়ুন  এরদোয়ানের পর আবারও ক্ষমতায় আসতে পারেন হাসিনা এবং মোদি: দ্য ইকনোমিস্ট

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীতে ৭৪ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ