কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউপির বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু।
জানা গেছে, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে ঈদগাহ মাঠে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে নজরুল ইসলাম নামে এক যুবক নিহত হন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।














