- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

উখিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর নামক রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ রিদোওয়ান নামক একজনকে (২৮) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

শুক্রবার (২ জুন) ভোর ৫টার দিকে উখিয়ার বালুখালীর ১৫ নম্বর নামক ক্যাম্পে ঘটনাটি ঘটে।

জানা গেছে নিহত মোহাম্মদ রিদোওয়ান (২৮) ওই ক্যাম্পের হাসু আলীর ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ভোরে ১৫ নম্বর ক্যাম্পে একটি সংস্থার পানির টাংকি সংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ রিদোওয়ানের বুক ও পেটের বাম পাশে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে বের এপিবিএন ও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন  বন্দরটিলায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি জানান, প্রাথমিক ভাবে জানা যায় রোহিঙ্গা ক্যাম্প এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীরা এ হত্যা ঘটিয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসে ৩১টি হত্যা মামলা, ১২টি হত্যা চেষ্টা মামলা হয়েছে। যেখানে ৩৫ জন খুন হন।