- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

উপ-নির্বাচন: ঢাকা-১৭ আনিছুর আর চট্টগ্রাম-১০ সামসুল জাপার প্রার্থী

চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে মো. সামসুল আলম আর ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) সিকদার আনিছুর রহমান।

বুধবার (১৪ জুন) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

জালালী জানান, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। আজ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ঢাকা-১৭ ও চট্টগ্রাম- ১০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন  আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন

জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের সভায় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এটিইউ তাজ রহমান,  ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

আরও পড়ুন  আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিপুন রায়সহ আহত ৮