ঢাকা, -

আলোচিত সংবাদ

ঋণের চাপে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহত ওই যুবকের স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে।

আরও পড়ুন  জামায়াতের এমপি প্রার্থীর সমাবেশে ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি

নিহত যুবকের নাম দ্বীপ ভৌমিক (২৫)। তিনি একই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বীপ ভৌমিক পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন এবং প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার দিন দ্বীপ ভৌমিক ঘরের ভেতরে বিষপান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে অবস্থার অবনতি হলে তিনি মারা যান। যদিও নিহতের পরিবার বিষয়টি এড়িয়ে যেতে চান।

আরও পড়ুন  গাজায় অ্যাম্বুলেন্স বহরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ১৫

নিহতের ভাতিজা জয় ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক নানা চাপ ও ঋণের বোঝার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন  পাহাড়িকা স্কুলের ছাত্রী অপহরণের দায়ে গ্রেপ্তার শিক্ষক, উদ্ধার অপহৃত ছাত্রী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ