- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

জাতিসংঘের এফএও সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার-‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (জুলাই ২৪) স্থানীয় সময় বিকেলে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে ডি-ভবনের দ্বিতীয় ফ্লোরে এ কক্ষটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোঙ্গিউ।

ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে এবং বাংলাদেশের কৃষি খাতে ‘সবুজ বিপ্লবের’ সূচনা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কক্ষটি প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন  ব্যাংককের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার দেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরের ভেতরে এক খণ্ড বাংলাদেশ পেয়েছে।

কক্ষটি প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার জন্য এফএও মহাপরিচালক ও তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা।

তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদস্য হয়।

বাংলাদেশের জনগণকে শোষণ, দারিদ্র ও ক্ষুধামুক্ত করা বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রাম ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

আরও পড়ুন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রথম জাতীয় আইন সম্মেলন

বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মধ্যেকার অংশীদারিত্বের ৫০ বছরের কথা উল্লেখ করেন তিনি।

ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব মানুষকে ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্ত করা আমার জীবনের উদ্দেশ্য। বাংলাদেশ ইতোমধ্যে এ লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছেছে।

আন্তর্জাতিক প্রতিনিধিদের বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে প্রদর্শিত বাংলাদেশের অর্জনগুলো দেখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  ভারতে নির্মাণাধীন রেল সেতু ভেঙে নিহত ১৭, প্রধানমন্ত্রীর শোক

শেখ হাসিনা বলেন, আশা করি খাদ্য নিরাপত্তা ও টেকসই অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে সারা বিশ্ব বাংলাদেশের উদাহরণ থেকে অনুপ্রেরণা নেবে।

‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব’ কক্ষটিতে বিভিন্ন বিষয়ের সঙ্গে ২০২০-২০২১ সালে ‘মুজিববর্ষ’ উদযাপনের সময় গিনেস বুকে রেকর্ড করা ধানক্ষেতে চিত্রিত ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শিল্প কর্মটির একটি ছবি প্রদর্শন করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রমুখ।