ঢাকা, -

আলোচিত সংবাদ

এবার কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

আরও পড়ুন  চারটি গাড়ী আছে, খুব একটা গরিব মানুষ আমি না: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি জানালেন, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানালেন এই চিকিৎসক।

আরও পড়ুন  বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র

এর আগে সোমবার চট্টগ্রাম মহানগরের হালিশহরে গ্যাস থেকে বিস্ফোরণে শিশুসহ নয়জন দগ্ধ হন। এদের মধ্যে একজন ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। দগ্ধ অন্য আটজনের সবার অবস্থায়ই আশঙ্কাজনক।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ