- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

এবার নির্বাচনে যাচ্ছেন খেলাফত আন্দোলনসহ ইসলামপন্থী ৭ দল

গণভবনে প্রধানমন্ত্রী শেখা হাসিনার সঙ্গে সাক্ষাতের পর নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। 

শনিবার (২৫ নভেম্বর) ঢাকার কামরাঙ্গীর চরের আশরাফাবাদ জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসায় শূরা সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

দলটির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ৯টি ইসলামী দলের ১৪ জন নেতা। সেখানে খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীও ছিলেন।

আরও পড়ুন  বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তায় বিশেষ কমিটি গঠন করেছে ভারত

নির্বাচন কমিশনে ৪৪টি রাজনৈতিক দল নিবন্ধিত। এর মধ্যে ইসলামপন্থী ১১টি দলের সাতটি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এর মধ্যে শুধু তরীকতের গত দুটি সংসদে প্রতিনিধিত্ব ছিল। নির্বাচনে যাচ্ছে না কওমি মাদরাসাভিত্তিক ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস।

আরও পড়ুন  'ডেইরি আইকন' পুরস্কার পেলেন রাউজানের সাংসদ