ঢাকা, -

আলোচিত সংবাদ

এবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাপানে আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প জানিয়েছে, দেশটির আবহাওয়া সংস্থা। যুক্তরাষ্ট্রের ভূজরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে জাপানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

শুক্রবার (৫ মে) কেন্দ্রীয় ইসিকাওয়া অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে।

সংস্থাটি আরও জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২ট ৪২ মিনিটে মাটির ১০ মিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

আরও পড়ুন  বিশ্বনেতাদের যুদ্ধ বন্ধ করতে আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

তবে ভূমিকম্পের পর দেশটিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

এরআগে শুক্রবার ভোরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। রাজধানী ঢাকার অদূরে দোহারে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ফলে ঢাকার বেশিরভাগ মানুষ শক্তিশালী কম্পন টের পান।

জাপানের রেলওয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর নাগানো এবং কানাঝাওয়ার মধ্যে চলাচলকারী শিনকানসেন বুলেট ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন  ভারত থেকে ১৬৮০ টন পেঁয়াজ আমদানির অনুমতি

জাপানি আবহাওয়া সংস্থার ভূমিকম্প পরিমাপক সিনদো স্কেলে সুজু সিটি, ইসিকাওয়ায় ভূমিকম্পটি আপার সিক্স মাত্রা স্পর্শ করে। তার মানে এ ভূমিকম্পের প্রভাবে বড় ভূমিধসের ঘটনা ঘটতে পারত।

প্যাসিফিক রিং অব ফায়ারের কাছে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ