ঢাকা, -

আলোচিত সংবাদ

এলএনজি আনতে এবার ওমানের সঙ্গে নতুন চুক্তি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি আরও বাড়াতে কাতারের পর এবার ওমানের সঙ্গে নতুন করে একটি চুক্তি করেছে সরকার।

সোমবার (১৯ জুন) রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম। ওমানের পক্ষে সই করেন দেশটির সরকারি মালিকানাধীন কোম্পানি ওকিউ ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী।

আরও পড়ুন  দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জিটুজি ভিত্তিতে ১০ বছর মেয়াদি ১ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এলএনজি আমদানির লক্ষ্যে পেট্রোবাংলা ও ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে ২০১৮ সালের ৬ মে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষরিত চুক্তির আলোকে ওকিউ ট্রেডিং লিমিটেড বর্তমানে বছরে ১ এমটিপি (১৬ কার্গো সমতুল্য) এলএনজি সরবরাহ করছে।

নতুন স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ১০ বছর মেয়াদে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে ওমান। এর মধ্যে ২০২৬ সালে ৪ কার্গো, ২০২৭ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ১৬ কার্গো এবং ২০২৯ হতে ২০৩৫ সাল পর্যন্ত প্রতিবছর ২৪ কার্গো এলএনজি সরবরাহ করবে। যা কম বেশি ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজির সমতুল্য।

আরও পড়ুন  মার্চে রপ্তানি আয় ৫১০ কোটি ২০ লাখ ডলার

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই এলএনজি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করেছে। গভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য পিএসসিকে হালনাগাদ করা হচ্ছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ