ঢাকা, -

আলোচিত সংবাদ

এলপি গ্যাসের দাম কমলো ৪০ টাকা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা।

এছাড়া অটোগ্যাসের দাম লিটার প্রতি ৬৬.২১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে নতুন এ দর ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন।

আরও পড়ুন  উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের কর্তৃত্ব আর নয়

এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ