ঢাকা, -

আলোচিত সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রবিবার

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী রবিবারের (১৪ মে) এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শুক্রবার (১২ মে) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  এই সরকারকে সরাতে হবে, সামনে বিকল্প কোনো পথ নেই: মির্জা ফখরুল

এতে আরও বলা হয়, অন্যান্য বোর্ডের পরীক্ষা আগের সূচিতেই হবে। স্থগিত হওয়া পাঁচ বোর্ডের রবিবারের পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ