- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়। নির্দিষ্ট ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

বোর্ড অনুযায়ী, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯, বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪২, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯, কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫, মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০।

আরও পড়ুন  চীন সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

এর আগে, শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার এসএসসি ও সমমানের ফল তিনভাবে জানতে পারবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এক সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী সেখান থেকে ফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

আরও পড়ুন  ‘ই-হেলথ কার্ড' চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর