ঢাকা, -

আলোচিত সংবাদ

এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল ১২ মে

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ জানা গিয়েছে। আগামী রবিবার, ১২ মে এ ফলাফল প্রকাশিত হবে।

এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় তার সঙ্গে থাকবেন ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা সচিব বরাবর পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন  মার্কিন দূতাবাসের চায়ের দাওয়াতে মির্জা ফখরুল

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ মে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা চিঠিতে সই করেছেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ