ঢাকা, -

আলোচিত সংবাদ

এসসিও বৈঠকে পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি ভারত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে হাত মেলাননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হাত মিলানোর পরিবর্তে তারা পরস্পর দুই হাত তোলে নমস্কার ও পাল্টা নমস্কার করেছেন।

শুক্রবার (৫ মে) ভারতের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার ভারতের গোয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানে সবাইকে হ্যান্ডশেকের মাধ্যমে বরণ করে নেন। কিন্তু প্রতিবেশী ও চিরবৈরী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তা করেননি। হাত না মিলিয়ে তার সঙ্গে স্থানীয় রীতি অনুযায়ী দুই হাত তোলে মাথা ঝুঁকে তারা পরস্পর নমস্কার বিনিময় করেন।

আরও পড়ুন  ভোটার এলাকা স্থানান্তর ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

ভারতের গোয়ার পানাজিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসসিও কাউন্সিলের বৈঠক। শুক্রবার দুই দিনের বৈঠকটির শেষ দিন। এসসিওভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আয়োজক দেশের কর্মকর্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন জয়শঙ্কর। বিলাওয়ালকেও তিনিই আমন্ত্রণ জানান।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ভারতে আসেন বিলাওয়াল।

পাকিস্তানের পক্ষে বিলাওয়ালের এই সফর প্রসঙ্গে আগেই বলা হয়েছিল। এসসিও গোষ্ঠীর প্রতি তাদের দায়বদ্ধতার কথা মাথায় রেখেই তারা এই বৈঠকে যোগদান করবেন।

আরও পড়ুন  ইরান চায় আলোচনা, ট্রাম্প চান আগেই হামলা

সূত্র- হিন্দুস্তান টাইমস

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ