ঢাকা, -

আলোচিত সংবাদ

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-চীনের শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের বৈঠক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ ব্যবসা এবং বাণিজ্য বিষয়ক কর্মকর্তারা ওয়াশিংটনে বৈঠক করেছেন। এটি বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক দেশের নেতাদের মধ্যে বিরল সরাসরি কথোপকথন।

বৃহস্পতিবার (২৬ মে) যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ড ‘যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কিত বিষয়গুলোর ওপর অকপট এবং সারগর্ভ আলোচনা করেছেন। খবর ভয়েস অব আমেরিকার।

আরও পড়ুন  চীন থেকে ৪ নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবারের বৈঠক যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক যোগাযোগের উন্মুক্ত লাইন বজায় রাখার এবং দায়িত্বের সাথে পরিচালনা করার জন্য চলমান প্রচেষ্টার অংশ ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত নভেম্বরে বালিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন। তারপর ওয়াশিংটনে বৃহস্পতিবারের বাণিজ্য আলোচনাটি ছিল বাইডেন প্রশাসনের সময়কালে যুক্তরাষ্ট্রের রাজধানীতে আমেরিকান ও চীনা কর্মকর্তাদের প্রথম মন্ত্রীসভা পর্যায়ের বৈঠক।

আরও পড়ুন  সাংবাদিকের ওপর হামলাকারী আ. লীগ সভাপতি গ্রেপ্তার

ওয়াং যুক্তরাষ্ট্রে ২০২৩ এপিইসি বা এপেক মন্ত্রীদের বাণিজ্য সভার জন্য যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে বৃহস্পতিবার এবং শুক্রবার অবস্থান করেন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শু জুয়েটিং বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ওয়াশিংটনের আলোচনায় চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে চীন তার মতামত প্রকাশ করেছে।

তবে চীন রবিবার যুক্তরাষ্ট্রের চিপ প্রস্তুতকারক মাইক্রোনকে জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে ঘোষণা করেছে এবং মূল দেশীয় শিল্পগুলোতে তাদের মেমোরি চিপ বিক্রি করতে ফার্মটিকে নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা চীনে পরিচালিত আমেরিকান পরামর্শদাতাগুলোতে ধারাবাহিক অভিযানের পরে আরোপ করা হয়েছে।

আরও পড়ুন  তুরস্ক-সিরিয়ার পর এবার ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ