ঢাকা, -

আলোচিত সংবাদ

ওসমান হাদী আর আমাদের মাঝে নেই

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদী আর আমাদের মাঝে নেই।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত ১২ ডিসেম্বর দুপুর ২ টা ২০ মিনিটে বিজয়নগর বক্সকালভার্ট রোডে নির্বাচনি প্রচার চালিয়ে সোহরাওয়ার্দি ‍উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ গুলি করে পালিয়ে যান।

আরও পড়ুন  চার মামলায় সাবের হোসেন চৌধুরীর জামিন, মুক্তিতে বাধা নেই

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ওই রাতেই অর্থাৎ হাদীকে গুলি করার ১২ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করেন তিনি।

এ সময় তার সঙ্গে মোটরসাইকেল চালক আলমগীর শেখও তার সঙ্গে ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফয়সাল ও আলমগীর দুজনই এখন মহারাষ্ট্রে অবস্থান করছেন। তারা এখন বাংলাদেশের সিমও ব্যবহার করছেন না। ভারতের সিম ব্যবহার করে মোবাইল ফোন চালাচ্ছেন তারা। তবে সেটাও সব সময় না। বেশিরভাগ সময় তাদের ফোন বন্ধই পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন  কলাবতী শাড়ী গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ