ঢাকা, -

আলোচিত সংবাদ

ওসিকে গালি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ওসিকে গালিগালাজের ঘটনায় দলের কক্সবাজার জেলা সদস্য ও মহেশখালী পৌর শাখার সাবেক আহ্বায়ক আকতার হোসেনের দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি।

বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের উদ্যোগে জাতীয় শোকদিবস পালন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ