ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে ছিনতাইয়ের অভিযোগে আটক ৬

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজার শহরের হোটেল মোটেলজোন এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।

এরআগে বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ১২টার পরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় ছুরি, রডসহ ছিনতাই কাজে ব্যবহারে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  কক্সবাজারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ২ পরীক্ষার্থী আটক

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ১২টার দিকে ছিনতাইকালে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে ৪ জনকে হাতেনাতে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম। এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মালামাল। একইদিন পৃথক অভিযানে আরও ২ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিআইজি আপেল মাহমুদ। ছিনতাইসহ যে কোন অপরাধের বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে সহায়তা চেয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন  ধর্ষণের অভিযোগ তুলে বাপ-ছেলেকে অমানবিক নির্যাতন, গ্রেপ্তার ১

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ