ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে নিখোঁজ বিসিএস ক্যাডার ‘হ্যাপি’ কটেজ থেকে উদ্ধার

মাহমুদা আক্তার হ্যাপি (৩১)

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া বিসিএস ক্যাডার মাহমুদা আক্তার হ্যাপিকে (৩১) ৪ দিন পর কক্সবাজার শহরের একটি কটেজ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরআগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ এই নারীকে উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদা আক্তার হ্যাপি ৪১তম বিসিএস ক্যাডারেরর সুপারিশপ্রাপ্ত। তাকে বনবিভাগে পদায়ন করা হয়েছে। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। গত ৪ ফেব্রুয়ারি রোববার সেন্টমার্টিন দ্বীপ থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।

আরও পড়ুন  চসিকের প্রকল্প পরিচালককে মারধর: প্রধান আসামি গ্রেপ্তার

ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের পর্যটকের একটি দল টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে বেড়াতে যান। সেখানে মাহমুদা আক্তার হ্যাপিও ছিলেন। তারা দ্বীপটির হোটেল সি ভিউসহ কয়েকটি রিসোর্টে উঠেন। গত ৪ ফেব্রুয়ারি সকালে মাহমুদা আক্তার হ্যাপি বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকেল পর্যন্ত তিনি রিসোর্টে ফিরেননি।

পরে রিসোর্টের সঙ্গীরা মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বন্ধুর সঙ্গে আছেন বলে তথ্য দেন। কিন্তু এর ঘণ্টাখানেক পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে নিখোঁজ নারী পর্যটকের সঙ্গে রিসোর্টের কক্ষে অবস্থানকারী বান্ধবী সুমা খানম টেকনাফ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর সূত্র ধরে হ্যাপির ব্যবহৃত মুঠোফোন নম্বরটি ট্র্যাকিং করে বৃহস্পতিবার রাত ৯টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার এ আর কটেজ থেকে তাকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন  জামায়াতের এমপি প্রার্থীর সমাবেশে ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি

উদ্ধার মাহমুদার বরাত দিয়ে ওসি বলেন, উদ্ধার হওয়া নিখোঁজ নারী বিসিএস ক্যাডার হ্যাপিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি তার ব্যক্তিগত সমস্যা এবং বিসিএস ফলাফল মনের মতো না হওয়ায় হতাশ হয়ে নিজেকে আড়ালে রাখার জন্য এ পথ বেছে নিয়েছিলেন। ছাত্রী হিসেবে মেধাবী ছিলেন হ্যাপি। বিসিএস ক্যাডারে প্রশাসনে তার ইচ্ছা থাকলেও সেখানে না হয়ে বন বিভাগে হওয়ায় তিনি ভেঙে পড়েছেন।

আরও পড়ুন  এবার ‘বার্ধক্যজনিত’ কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ড. অনুপম সেন

তাই কক্সবাজার শহরে ফিরে তিনি কটেজে অবস্থান নিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।

শুক্রবার সকালে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ