- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কক্সবাজারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের ২ পরীক্ষার্থী আটক

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) পরীক্ষা চলাকালে কক্সবাজার সিটি কলেজ ও দক্ষিণ খুরুশকুল কেন্দ্র থেকে সরকারি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ডিভাইসসহ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ডিভাইস এবং একটি পুলিশের ব্যাগ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  কাপ্তাই রাস্তার মাথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত এক পরিবারেরই ৫ জন

আটককৃতদের মধ্যে ফজলুল হক পেকুয়া উপজেলার আক্তার আহমেদের পুত্র এবং অপরজন জেসমিন আক্তার, কুতুবদিয়া উপজেলার লেমশীখালীর হাবিবুল মান্নানের স্ত্রী।

পরবর্তীতে আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।