ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে হোটেলে উঠতে লাগবে জাতীয় পরিচয়পত্র: ট্যুরিস্ট পুলিশ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো পর্যটক হোটেলে উঠতে পারবেন না বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক।

তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো পর্যটক হোটেলে উঠতে পারবেন না। যদি ওঠেন সে ক্ষেত্রে হোটেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কার্যালয়ে পর্যটক হয়রানি রোধে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি এ তথ্য জানান।

আরও পড়ুন  আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতিকে সচল করাই হবে প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

আবুল কালাম সিদ্দিক বলেন, পর্যটক হয়রানি ও অপরাধ ঠেকাতে কক্সবাজার সমুদ্রসৈকতসহ জেলার পর্যটনকেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্রসৈকতসহ কক্সবাজার জেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটক হয়রানি, অপরাধ দমন, নিয়ন্ত্রণ ও প্রকৃত অপরাধীকে আদালতে দোষী সাব্যস্ত করতে বিশ্বের উন্নত দেশগুলোতে এখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়। একটি ফুটেজ লাখো শব্দের অর্থ ফুটিয়ে তুলতে পারে। সে কারণেই পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আমীর খসরু

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম ও কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার প্রমুখ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ