- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কক্সবাজারে ১৩ নেতাকে বহিষ্কার করলো আ.লীগ

কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর বিরোধিতাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের ১৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি ভয়েস অফ এশিয়াকে নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।

বহিষ্কৃতরা হলেন- ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতু, পৌর আওয়ামী লীগের সদস‍্য ইউছুপ বাবুল, আলী হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ৮নং ওয়ার্ডের ১নং ইউনিট সহ-সভাপতি আবদুল জলিল, ১২নং ওয়ার্ড সদস‍্য নুরুল ইসলাম দানু ও ১নং ওয়ার্ডের ৮নং ইউনিট সভাপতি রিয়াজ মোহাম্মদ ইলিয়াছ।

আরও পড়ুন  ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

এছাড়া রয়েছেন ১নং ওয়ার্ডের ৮নং ইউনিটের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ১নং ওয়ার্ডের ৬নং ইউনিট সদস‍্য জসিম উদ্দিন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আলম।

আরও পড়ুন  পলাতক সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

এ বিষয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, এসব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের বিরোধিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।