- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সুমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে হিমছড়ি পয়েন্ট থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন  ধানমণ্ডিতে ‘মব’ নিয়ন্ত্রণ করে পুরস্কৃত হলেন ওসি

এ ঘটনায় নিখোঁজ রয়েছে চবির আরও ২ ছাত্র। তারা সবাই চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গতকাল সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যায় চবির ৪ ছাত্র। আজ সকালে ৩ জন বীচে গোসল করতে নেমেছিল ৩ বন্ধু। এর মধ্যে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে আর বাকি ২ জন এখনো নিখোঁজ। বীচে না নামায় বেঁচে অক্ষত আছে ১ ছাত্র।

আরও পড়ুন  লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে আহত দুই