ঢাকা, -

আলোচিত সংবাদ

করোনা: বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঊর্ধমুখী, নতুন শনাক্ত ২ লাখ ৪৭ হাজার ৫১৩ জন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ সময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১৪ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৫১৩ জন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৬ জন।বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৩৫ হাজার ৩২৯ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে ৮০ হাজার। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ২১ লাখ ৩৮ হাজার ৭৬৩ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল, হংকং, হাঙ্গেরি ও রাশিয়া।

আরও পড়ুন  সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ১০৮ জন এবং মারা গেছেন ৪৪৯ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৭ লাখ ২২ হাজার ৯১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬৩ হাজার ৭৬৯ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ২৫৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৭৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ২৬ হাজার ৬২৫ জন মারা গেছেন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯৪ জন এবং মারা গেছেন ৮২ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার ২৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৩ হাজার ৬৪৪ জন মারা গেছেন। একইসময় হাঙ্গেরিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬৬ জন এবং মারা গেছেন ৫১ জন।

আরও পড়ুন  করাচি বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ আহত ১৭

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২৮৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৬৬৮ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৭৮ জন এবং মারা গেছেন ৪৬ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৮ লাখ ৭০ হাজার ৪২২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৫২৯ জনের। একইসময়ে ফিলিপাইনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৭ জন এবং মারা গেছেন ১৯ জন।

আরও পড়ুন  ইতালির সিসিলিতে ভয়াবহ ভূমিধস, জরুরি অবস্থা জারি

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৩১ জন এবং মারা গেছেন ২৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৬৬ হাজার ৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ৯২৯ জনের। একইসময়ে হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৯৩ জন এবং মারা গেছেন ৫৬ জন। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯০৮ জন এবং মারা গেছেন ৪৩ জন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ