ঢাকা, -

আলোচিত সংবাদ

কর্ণফুলী পেপার মিলে আগুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় রাষ্ট্রায়ত্ত কাগজকল কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ জুলাই) রাত ১টার দিকে কারখানা চালু অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্র ঘটে। তবে এক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলবাহিনী।

কেপিএম সূত্রে জানা গেছে, কেপিএমের কারখানার উৎপাদন মেশিন-২ এ আগুন লাগার পর মিলের নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

আরও পড়ুন  মিরসরাইয়ে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে কেপিএমে পৌঁছাই। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে যোগ করেন স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ