ঢাকা, -

আলোচিত সংবাদ

কাতারে এলএনজি স্থাপনায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন স্থাপনাগুলো লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে সংঘটিত এ হামলায় একাধিক স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  মহারাষ্ট্রে ভূমিধসের ঘটনায় নিহত ১৬, নিখোঁজ ১৪০

কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।

এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

আরও পড়ুন  দেশজুড়ে বেড়েছে বৃষ্টিপাত, থাকবে জুলাই মাসজুড়ে

বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, ওই হামলায় তাদের ‘পার্ল জিটিএল’ (গ্যাস-টু-লিকুইডস) স্থাপনার ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ