ঢাকা, -

আলোচিত সংবাদ

কালবৈশাখীতে লন্ডভন্ড হাটহাজারী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কালবৈশাখী ঝড়ে হাটহাজারীতে কাঁচা ও আধাকাঁচা ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উড়ে গেছে বিভিন্ন বাড়ির চাল। বিদ্যুতের খুঁটি উপড়ে সংযোগ বিচ্ছিন্ন আছে অনেক গ্রাম।

সোমবার (৬ মে) বিকাল ৩টায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলায় গাছ ও ফসলী জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

পল্লী বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার পড়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইতোমধ্যে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে।

আরও পড়ুন  শবে বরাতের রাতে স্ত্রীকে হত্যা করলো স্বামী, আটক ৪

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ৩টায় শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের শিশু সদনের সামনে বিশাল গাছ ভেঙে পড়েছে। মেখল আজিজিয়া মজিদিয়া সড়কের পূর্ব মেখল মফিজ চেয়ারম্যানের বাড়ির পশ্চিম পাশে রাস্তায় বিশাল গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে প্রায় ২-৩ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

কালবৈশাখীতে লন্ডভন্ড চট্টগ্রাম, নিম্নাঞ্চল প্লাবিত

এছাড়া উপজেলার ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, গুমানর্মদন, মির্জাপুর ছিপাতলি মেখল, গড়দুয়ারা, উত্তর ও দক্ষিণ মাদার্শা, শিকারপুর, বুড়িশ্চর, চিকনদণ্ডি, হাটহাজারী সদর ও ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ড এলাকায় বিভিন্ন বাড়ির ঘরের টিন বাতাসে উড়ে যায়। এতে কমপক্ষে দুই শতাধিক গাছ ভেঙে পড়ে।

আরও পড়ুন  মাদ্রাসার ভেতরে অনৈতিক কর্মকাণ্ড, বিয়ে দিলেন স্থানীয় জনতা

কালবৈশাখী ঝড়ে উপজেলার ধানী জমি ও কৃষকের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান গণমাধ্যমকে জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ ও বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বন্ধ রয়েছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মাঠ পর্যায়ে তালিকা তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন  সীতাকুণ্ডের বায়েজিদ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ