ঢাকা, -

আলোচিত সংবাদ

কাল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামীকাল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেবেন।

সোমবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান হবে।

শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদ স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আজ বঙ্গভবন ছাড়বেন বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আইন অনুযায়ী, অবসরে যাওয়ার পর অবসর ও চিকিৎসা ভাতাসহ নানা সুযোগ-সুবিধা পাবেন বিদায়ী রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন  শীতলক্ষ্যায় তেলের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ ৬

গত ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে সাবেক জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর আগে ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে তার মনোনয়নকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। একক প্রার্থী থাকায় ওই দিনই মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত করে জারি হয় প্রজ্ঞাপন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ