ঢাকা, -

আলোচিত সংবাদ

কাস্টমস হাউসের স্বর্ণ গায়েবের ঘটনায় ৪ সিপাহী হেফাজতে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ সিপাহীকে থানায় নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। স্বর্ণ গায়েবের ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ, জরিমানা গুনলো আইনজীবী

তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার সাথে যারা জড়িতদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজির বেশি সোনা গায়েব হয়ে যায়। রবিবার (৩ সেপ্টেম্বর) অফিস খোলার পর বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। পরে বিমানবন্দর থানায় অভিযোগ করে কাস্টমস কতৃপক্ষ। অভিযোগপত্রে গায়েব হওয়া স্বর্ণের পরিমাণ ৫৫ কেজির বেশি বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে: শিক্ষা উপদেষ্টা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ