ঢাকা, -

আলোচিত সংবাদ

কিশোরগঞ্জে হাওরে ডুবে নিখোঁজ আবিদুর’র লাশ উদ্ধার

নিহত আবিদুর রহমান খান। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে কিশোরগঞ্জের হাওরে পানিতে ডুবে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র আবিদুর রহমান খানের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ থানার হাছানপুরের হাওর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা হুমায়ুন মোরশেদ খান।

তিনি বলেন, যেখানে আবিদ গোসল করতে নেমে নিখোঁজ হয় সেখান থেকে মাত্র ২০০ ফুট দূর থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

আরও পড়ুন  বিএনপি'র কার্যালয়ে পাল্টা হামলা

তিনি জানান, আবিদ গাজীপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি সেখানে হোস্টেলে থেকে পড়ালেখা করতেন। বেড়ানোর উদ্দেশ্যে গতকাল শুক্রবার সকালে ৭ বন্ধু মিলে কিশোরগঞ্জের হাওরে যায়। সেখানে বিকেল সাড়ে ৫টায় গোসল করতে নেমে স্রোতের মধ্যে নিখোঁজ হয়। এরপর শুক্রবার ও শনিবার ফায়ার সাভিস, ডুবুরিসহ প্রশাসন তাকে উদ্ধারের চেষ্টা করে। আজ দুপুর আড়াইটায় অবশেষে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

আরও পড়ুন  নির্বাচন ও গণভোট উপলক্ষে খাগড়াছড়িতে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ

তিনি আরও বলেন, আবিদ সাঁতার জানতো। তবে হাওরে স্রোত তীব্র হওয়ায় সে আর তীরে উঠতে পারেনি।

নিহত আবিদ চট্টগ্রামের রাউজান মোবারকখীল হায়দার খান চৌধুরী বাড়ির অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে এবং তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ