ঢাকা, -

আলোচিত সংবাদ

কুমিল্লার চৌদ্দগ্রামে চলছে সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৬ জুন) সকাল ৮টায় শুরু হওয়া সংঘর্ষ এখনও (বেলা ১১টা) চলছে।

এ বিষয়ে জানতে সকাল থেকে একাধিকবার জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কাউকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় সংসদ সদস্য মুজিবল হক ও চৌদ্দগ্রাম পৌরভার মেয়র মিজানুর রহমানের সমর্থকরা। দুই গ্রুপের লোকজন কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী একালা থেকে মহাসড়ক ধরে প্রায় ফেনী পর্যন্ত পৌঁছেছে। তারা প্রায় ২৫-২০ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন মোড়ে সশস্ত্র অবস্থান নিয়েছে।

আরও পড়ুন  মাগুরায় বজ্রপাতে ২ যুবক নিহত

যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক লোকমান হোসেন। তবে কত কিলোমিটার এলাকায় যজ চলাচল বন্ধ হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, আমরা যানজট ক্লিয়ার করার চেষ্টা করছি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ