ঢাকা, -

আলোচিত সংবাদ

কেরানীগঞ্জের বাবুবাজারে ১২ তলা ভবনে আগুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজারে একটি ১২ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর আগে জমেলা টাওয়ার নামে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ শাহজাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  যশোরে দুই যুবককে ছুরিকাঘাতে হত্যা

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরে জমেলা টাওয়ার নামে ১২ তলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ