- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কোতোয়ালিতে সিকিউরিটি গার্ডের ঘরবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নির্মাণাধীন ভবন হতে সুভাষ দেবনাথ (৫৫) নামে এক সিকিউরিটি গার্ডের ঘরবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর রুমঘাটা আবাসিক এলাকার সামনে থেকে এই লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, নিহত সুভাষ দেবনাথ, তিনি কুমিল্লা জেলার বাসিন্দা হলেও গত ২৫ বছর ধরে নগরের হাজারী গলি এলাকায় বসবাস করে। তিনি ওই ভবনের নিরাপত্তারক্ষীর হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন  মুক্তি রাণী বর্মণকে হত্যার বিচার হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, দরজা বন্ধ অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুই-তিন আগে হয়তো তার মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। আমাদের একটি টিম ঘটনাস্থলে আছে, বিষয়টি তারা তদন্ত করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় মা'সহ দুই সন্তানকে কুপিয়ে হত্যা