- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কোতোয়ালীর আবাসিক হোটেল থেকে ১১ তরুণ-তরুণী আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিলভার ইন আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১১ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাতে স্টেশন রোডের হোটেল সিলভার ইন আবাসিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার এসআই মো. সেলিম মিয়া।

তিনি জানান, স্টেশন রোডের হোটেল সিলভার ইন আবাসিকে অভিযান চালিয়ে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

আরও পড়ুন  সন্দ্বীপে ঘূর্ণিঝড় 'মিধিলি'র তাণ্ডবে একজনের মৃত্যু

গ্রেপ্তারদের মধ্যে ৩ জন পুরুষ, ৮ জন নারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।