- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোষ্ট করা ছাত্রলীগ নেতা আটক

ফরিদপুরের বোয়ালমারীতে কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করার ঘটনায় সেই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 

রবিবার(২৬ মার্চ) দুপুরে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গতকাল শনিবার (২৫ মার্চ) ভোরের দিকে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ভোররাতের দিকে ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লেখেন, দিবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী বলেন, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আমার জানামতে এটি একটি খেলনা পিস্তল। তারপরও সে ফেসবুকে ছবি পোষ্ট করে মোটেও ঠিক করেনি। প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

আরও পড়ুন  সীতাকুণ্ডে বাসচাপায় সিএনজি অটোরিক্সা চালক নিহত

তিনি বলেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তারা তিলকে তাল বানানোর চেষ্টা করছেন। আমরা চাই তার সঠিকভাবে তদন্ত পূর্বক এর সত্য-মিথ্যা বেড়িয়ে আসুক।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, আসলে সে ঠিক করেনি। তারপরও পুলিশ যেহেতু তাকে আটক করেছে তদন্ত পূর্বক যদি সত্যতা পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিৎ। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, সে যেন বিনাদোষে ষড়যন্ত্রের শিকার না হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম-১০ আসনের 'নৌকা' প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গতকাল তার এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রকাশ হয়। ফলে এ বিষয়ে সঠিক তদন্ত এবং তাকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। তদন্তপূর্বক তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।