ঢাকা, -

আলোচিত সংবাদ

কোমরে বিদেশি পিস্তল আর ব্যাগে কোটি টাকার ইয়াবা নিয়ে পাচারকারী আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশি পিস্তল ও ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার শফি উল্লাহর ছেলে মো. মিজানুর রহমান (২০) এবং দমদমিয়া এলাকার আইয়ুবের ছেলে মো. একরাম (২৬)।

আরও পড়ুন  বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেয়া হলো ৪৪ জলকপাট

লে. কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৩ জুন) রাত ১১টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড টেকনাফ স্টেশন। অভিযান চলাকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সেটি থামায়। পরবর্তীতে মোটরসাইকেল আরোহীর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং মোটরসাইকেল চালকের দেহ তল্লাশি করে কোমর হতে ১টি বিদেশি পিস্তল, পিস্তলের ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আরও পড়ুন  চাক্তাই ওমর আলী মার্কেটে আগুন, ৭ দোকান পুড়ে ছাই

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ