ঢাকা, -

আলোচিত সংবাদ

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেকে সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও লিখেছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়।

শেখ হাসিনা রেকর্ড পঞ্চম মেয়াদে এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেওয়ার একদিন পর শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করে শেখ হাসিনা লেখেন, আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।

আরও পড়ুন  ভারতে পালাতে গিয়ে সাবেক বিচারপতি মানিক আটক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা।

আরও পড়ুন  চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জনের চার দিন পর শেখ হাসিনা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন  লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ