ঢাকা, -

আলোচিত সংবাদ

খাগড়াছড়ির গণশৌচাগারে পড়েছিল নবজাতকের লাশ

প্রতীকী ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

খাগড়াছড়িতে গণশৌচাগার থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ এপ্রিল) সকালে জেলা শহরে পৌরসভা ব্রিজের সংলগ্ন গণশৌচাগার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ তানভীর হাসান জানান, স্থানীয়রা সকালে গণশৌচাগারের ভেতরে নবজাতকে লাশ দেখতে পায়। শাপলা চত্বরে দায়িত্বরত পুলিশ সদস্যদের খবর দেওয়ার পর পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নবজাতকের বয়স একদিন হওয়ার ধারণা পুলিশের। এই ঘটনায় মামলা দায়ের হবে বলে জানায় পুলিশ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ