ঢাকা, -

আলোচিত সংবাদ

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে গেলেন আসলাম চৌধুরী

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান তিনি।

হাসপাতালে পৌঁছে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। আসলাম চৌধুরী চেয়ারপারসনের দ্রুত রোগমুক্তি কামনা করেন।

আরও পড়ুন  ইরানে নিহতের সংখ্যা ছাড়াল ১০০০

jagonews24.com

গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগছে। সিসিইউতে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।

আরও পড়ুন  মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ড. মঈন খানের বৈঠক

jagonews24.com

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ