ঢাকা, -

আলোচিত সংবাদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’: রিজভী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ তথ্য জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে । সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক সেবায় নিয়োজিত আছেন।

চিকিৎসকদের কাছ থেকে শুনেছি যে, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটি উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার মানে ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

আশা প্রকাশ করে রিজভী বলেন, আমরা মনে করি যে, দ্রুতই তিনি সেরে উঠবেন, উনি আরোগ্য লাভ করবেন, উনি সুস্থ হয়ে উঠবেন…এটিই কোটি কোটি মানুষের প্রত্যাশা।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আতঙ্ক: বাহরাইন-কুয়েত-আবুধাবিতে বিস্ফোরণ

মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী যারা আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন।

২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটময়’। শনিবার দলের মহাসচিব জানান, বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় খালেদা জিয়া নেই।

আরও পড়ুন  ভারতীয় আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান, অনুমতি পেলো সশস্ত্র বাহিনী

সবশেষ পরিস্থিতি সম্পর্কে গতকাল রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)’ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত তিনদিন- ২৭, ২৮ ও আজ ২৯ তারিখ; আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। এটিকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি তিনি গ্রহণ করতে পারছেন।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, সবকিছু সমন্বয় করছেন।

তিনি বলেন, তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। আমি বলব যে, তিনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে। এত উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তাকে কাটাতে হচ্ছে।

আরও পড়ুন  সচিবালয়ের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সব গেট বন্ধ

রিজভী বলেন, লন্ডনে খালেদা জিয়া যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন সেই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত, প্রতিসময়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন।

এভারকেয়ার হাসপাতালের সামনে দলের নেতা-কর্মীদের ভিড় না করার অনুরোধ জানান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আসাদুল করীম শাহিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ