- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক: মির্জা ফখরুল

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় বলেও জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সকালে ম্যাডামের চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনো সিসিইউতে আছেন। তিনি বেশ উদ্বেগজনক পরিস্থিতিতে আছেন।

আরও পড়ুন  পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণ, ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু

প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে, এদিকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় গতকাল (সোমবার) রাত পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালের সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে আজ (মঙ্গলবার) বেলা সোয়া ১১টার দিকে তাকে সপ্তম তলার কেবিন নেওয়া হয়। তিনি শারীরিকভাবে খুব দুর্বল বলে জানা গেছে।

আরও পড়ুন  বিরোধী দল ইস্যুতে স্বতন্ত্ররাই আলোচনার কেন্দ্রবিন্দু

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিসে ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।