বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হার্টে থাকা দুটি ব্লকের চিকিৎসার বিষয়ে বৈঠক করেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
আগামী ৭২ ঘণ্টা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন তিনি জানিয়েছেন মেডিকেল বোর্ড।
রবিবার (৩০ এপ্রিল) খালেদা জিয়ার চিকিৎসকদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং।
মিডিয়া উইং থেকে জানানো হয়, সব শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন ১০ সদস্যের মেডিকেল বোর্ড।
শনিবার (২৯ এপ্রিল) সপ্তমবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৭ হাজার ২২৩ নম্বর কেবিনে ভর্তি আছেন বিএনপি চেয়ারপার্সন।
৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, কিডনি, আথ্রাইটিস, ডায়াবেটিস, চোখের জটিলতাসহ নানা রোগে আক্রান্ত। গত বছরের জুনে বেগম জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর একটি ব্লকে রিং পড়ানো হলেও এখনও দুইটি ব্লকের চিকিৎসা বাকি।














