ঢাকা, -

আলোচিত সংবাদ

খুশির ঈদে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

খুশির ঈদে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়।

শনিবার (২২ এপ্রিল) সকালে রেড রোডে ঈদ উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে মমতা বলেন, সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয়, তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনও ভাবে বাংলায় অশান্তি বরদাস্ত করব না।

দেশের সংবিধান এবং ইতিহাস বদলানোর অভিযোগ এনেও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। তার কথায়, লোকতন্ত্র চলে গেলে সব চলে যায়। আজ দেশের সংবিধান এবং ইতিহাস বদলে যাচ্ছে। যা খুশি করছে। তারপর এনআরসি আনার কথা বলেছে। কিন্তু আমি ও সব কিছু হতে দেব না। আমি মাথা ঝোঁকাব না। ভরসা রাখুন। আমরা লড়াই করব, ভয় পাব না।

আরও পড়ুন  চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরও জানান, কেউ বা কারা যদি মনে করে মুসলিম ভোট ভেঙে দেবেন তা সম্ভব নয়। পাশাপাশি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতা বদল করতে সকলকে ভোট দেওয়ার আর্জিও জানান তিনি।

তিনি বলেন, বিজেপি বিভেদের রাজনীতি করে। আর এক বছর পর লোকসভা নির্বাচন। ঠিক হয়ে যাবে সরকারে কে থাকবে। আসন্ন লোকসভা নির্বাচনে সবাই এসে ভোট দেবেন।

আরও পড়ুন  সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫

একই সঙ্গে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে সকলকে এক জোট হওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বলে রাখলেন, সকলে এক জোট হলে কেন্দ্রের গদি উল্টে যেতে পারে। তার কথায়, তারাই মানুষ, যারা মানবিক। যারা সবাইকে নিয়ে চলেন, তারাই দেশের নেতা। এ রকম ভাঙচুর করে দেশের নেতা হওয়া যায় না। আমি প্রার্থনা করব যেন এই দাদাগিরি আটকে দেয়া হয়। আমরা এক সঙ্গে হলে চেয়ার নড়ে যাবে।

আরও পড়ুন  অনেক রাজনীতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পড়েছেন ভিসা নিষেধাজ্ঞায়

কেন্দ্রের তরফে তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহারের অভিযোগও আবার উঠে আসে মমতার মুখে। তবে তিনি যে লড়াইয়ের জন্য প্রস্তুত তা-ও তিনি স্পষ্ট করে দেন। তিনি বলেন, আমাদের তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গেও লড়তে হচ্ছে। আমাদের জ্বালাচ্ছে। আরও জ্বালাবে। তবে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।

সূত্র- আনন্দবাজার

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ